করোনায় মারা গেলেন যুগ্মসচিব লুৎফুর রহমান

করোনায় মারা গেলেন যুগ্মসচিব লুৎফুর রহমান

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৭ জুলাই ২০২০ । আপডেট: ১৫:৩৩

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সরকারের যুগ্মসচিব ও পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের যোগাযোগ উইংয়ের প্রধান মো. লুৎফুর রহমান তরফদার মারা গেছেন। করোনায় আক্রান্ত হয়ে তিনি রাজধানীর একটি হাসপাতালে বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত সোয়া ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আগেই হাসপাতালে ভর্তি ছিলেন লুৎফুর রহমান। বৃহস্পতিবার হঠাৎ করেই শ্বাসকষ্ট বাড়তে থাকায় ভেন্টিলেটরে নেওয়া হয় তাকে। পরে রাত ১টার দিকে তিনি মারা যান বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

সাবেক বাংলাদেশ সিভিল সার্ভিস ইকোনোমিক অ্যাসোসিয়শেনের সহ-সভাপতি ছিলেন তিনি। লুৎফুর রহমান ৮৬ ব্যাচের ইকোনোমিক ক্যাডারের কর্মকর্তা ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading