সাহেদকাণ্ড: রিজেন্ট এমডি’র ভায়রা ড্রাইভারসহ রিমান্ডে

সাহেদকাণ্ড: রিজেন্ট এমডি’র ভায়রা ড্রাইভারসহ রিমান্ডে

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৭ জুলাই ২০২০ । আপডেট: ২১:০৫

মাদক আইনে করা মামলায় রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজের ভায়রা (স্ত্রীর বোনের স্বামী) গিয়াস উদ্দিন জালালী ও তার প্রাইভেটকার চালক মাহমুদুল হাসানকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে ঢাকার সিনিয়ার জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট মনিকা খান এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আদালতে তাদের হাজির করা হয়। আশুলিয়া থানার ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধারের মামলায় তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ। শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার মাসুদকে উত্তরা পশ্চিম থানার প্রতারণার মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রিজেন্ট গ্রুপের ৪৮ চেকসহ আটক ২, রিমান্ডে চায় পুলিশ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading