লেনদেন বেড়েছে ডিএসইতে, সিএসইতে কম

লেনদেন বেড়েছে ডিএসইতে, সিএসইতে কম

উত্তরদক্ষিণ । শনিবার, ১৮ জুলাই, ২০২০ । আপডেট : ১৪:৫৯

গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন আগের সপ্তাহ থেকে ৬০ শতাংশ বেড়েছে। তবে ৬৬ শতাংশ লেনদেন কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আর লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে।

জানা গেছে, বিদায়ী সপ্তাহে ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৫০৮ কোটি ৪ লাখ ৭ হাজার ৬১৯ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৫৬৭ কোটি ৪৭ লাখ ৭০ হাজার ২৭৭ টাকা বা ৬০.৩৩ শতাংশ বেশি হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৯৪০ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৩৪২ টাকার।

ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৩০১ কোটি ৬০ লাখ ৮১ হাজার ৫২৪ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ১৮৮ কোটি ১১ লাখ ২৭ হাজার ৪৬৮ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ১১৩ কোটি ৪৯ লাখ ৫৪ হাজার ৫৬ টাকা কম হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭.৫৫ পয়েন্ট বা ০.১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৯.১১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬.৮৫ পয়েন্ট বা ০.৭৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৪৫.৮১ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ০.৬১ পয়েন্ট বা ০.০৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩৬৮.৭৬ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৫৮টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭৯টি বা ২২.০৬ শতাংশের, কমেছে ১০০টির বা ২৭.৯৩ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৭৯টির বা ৫০ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ১৫ হাজার ৪৭৭ কোটি ৪৫ লাখ ২২ হাজার টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন ছিল ৩ লাখ ১৫ হাজার কোটি ৬৪ লাখ ৬৮ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন ৪৭৬ কোটি ৮০ লাখ ৫৪ হাজার টাকা বা ০.১৫ শতাংশ বেড়েছে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৮ কোটি ৮৮ লাখ ৭৪ হাজার ৯১ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২০১ কোটি ৬১ লাখ ১৯ হাজার ৪৮ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ১৩২ কোটি ৭২ লাখ ৪৪ হাজার ৯৫৭ টাকা বা ৬৫.৮৩ শতাংশ কমেছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২২.৩০ পয়েন্ট বা ০.১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৫৫৯.২৪ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১৮.১১ পয়েন্ট বা ০.২৫ শতাংশ, সিএসই-৩০ সূচক ৪১.৪৭ পয়েন্ট বা ০.৪১ শতাংশ এবং সিএসআই ৬.৪৯ পয়েন্ট বা ০.৮৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৭ হাজার ৭.৩৫ পয়েন্টে, ১০ হাজার ৭১.৮৫ পয়েন্টে এবং ৭৪৮.৬১ পয়েন্টে। অপর সূচক সিএসই-৫০ সূচক ০.২১ পয়েন্ট বা ০.০২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮৩৫.৯৯ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ২৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৪টির বা ২৩.৫২ শতাংশের দর বেড়েছে, ৬৬টির বা ২৪.২৬ শতাংশের কমেছে এবং ১৪২টির বা ৫২.২০ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading