এবার করোনায় আক্রান্ত নড়াইলের এসপি

এবার করোনায় আক্রান্ত নড়াইলের এসপি

উত্তরদক্ষিণ । শনিবার, ১৮ জুলাই ২০২০ । আপডেট: ১৯:২৫

নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. আবদুল মোমেন।

এসপি জসিম উদ্দিন নিজেও গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ‘শারীরিকভাবে মোটামুটি ভালো আছি। হোম আইসোলেশনে থেকে আইনশৃঙ্খলা রক্ষায় এবং করোনা মোকাবিলায় জেলা পুলিশ বিভাগকে নির্দেশনা দিয়ে যাচ্ছি। নড়াইলবাসীর সেবা করতে যেয়ে আমি আক্রান্ত হয়েছি। তাই আমি আমার মনোবল হারায়নি। সবাই স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে থাকুন, এটাই আমার প্রত্যাশা।’

এর আগে নড়াইলের স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মূর্তজা স্ত্রীসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন।

জেলা সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত নড়াইলে মোট করোনা শনাক্তের সংখ্যা ৫০৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২১২ জন এবং মৃত্যুবরণ করেছেন ৮ জন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading