করোনায় নতুন আক্রান্ত ২৪৫৯, মৃত্যু ৩৭ ও সুস্থ ১৫৪৬
উত্তরদক্ষিণ । রবিবার, ১৯ জুলাই ২০২০ । আপডেট: ১৪:৩৫
গত ২৪ ঘণ্টায় দেশে ১০ হাজার ৬২৫টি নমুনা পরীক্ষা করে করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে ২ হাজার ৪৫৫ জন। একই সময় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন আরও ১৫৪৬ জন এবং নতুন মৃত হয়েছে ৩৭ জনের। এ নিয়ে বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মোট ২ হাজার ৬১৮ জনের মৃত্যু হলো। আর করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হলেন মোট ২ লাখ ৪ হাজার ৫২৫ জন।
রবিবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসরিন সুলতানা।
তিনি আরও জানান, নতুন করে মারা যাওয়া ৩৭ জনের ২৯ জন পুরুষ, আর ৮ জন নারী।

