চিত্রনায়িকা কবরীর আজ জন্মদিন

চিত্রনায়িকা কবরীর আজ জন্মদিন

উত্তরদক্ষিণ । রবিবার, ১৯ জুলাই ২০২০ । আপডেট: ১৪:৩০

ষাটের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা সারাহ বেগম কবরীর আজ (মঙ্গলবার, ১৯ জুলাই) জন্মদিন। তিনি একাধারে প্রযোজক, পরিচালক ও অভিনেত্রী। ঢাকাই ছবির মিষ্টি মেয়েখ্যাত কবরী সারোয়ার। চলচ্চিত্রে এখন আর তেমন নিয়মিত নন তিনি। আজকাল বেশি পাওয়া যায় রাজনীতির মাঠেই।

১৯৫০ সালের ১৯ জুলাই চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলাতে জন্মগ্রহণ করেন অভিনেত্রী কবরী সারোয়ার। তাঁর আসল নাম মিনা পাল। পিতা শ্রীকৃষ্ণ দাস পাল এবং মা শ্রীমতি লাবণ্য প্রভা পাল। ১৯৬৩ সালে মাত্র ১৩ বছর বয়সে নৃত্যশিল্পী হিসেবে মঞ্চে আবির্ভাব কবরীর।

১৯৬৪ সালে সুভাষ দত্তের পরিচালনায় ‘সুতরাং’ ছবির নায়িকা হিসেবে অভিনয় জীবনের শুরু৷ এরপর অভিনয় করেছেন হীরামন, ময়নামতি, চোরাবালি, পারুলের সংসার, বিনিময়, আগন্তুক -সহ জহির রায়হানের তৈরি উর্দু ছবি ‘বাহানা’ এবং ইন্ডিয়ার চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের ছবি ‘তিতাস একটি নদীর নাম’ উল্লেখযোগ্য। ২০০৮ সালে বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি৷

ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় বিয়ে করেন চিত্ত চৌধুরীকে। পরবর্তীতে ধর্মান্তরিত হয়ে বিয়ে করেন গোলাম সারোয়ারকে। তখন থেকেই তিনি কবরী সারোয়ার নামে পরিচিত। যদিও প্রায় প্রায় তিন দশক সংসার করার পর তাদের বিচ্ছেদ ঘটে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading