রাজধানীতে দিনদুপুরে চোরের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

রাজধানীতে দিনদুপুরে চোরের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

উত্তরদক্ষিণ । রবিবার, ১৯ জুলাই ২০২০ । আপডেট: ১৪:৫৫

রাজধানীতে চোরের ছুরিকাঘাতে তাজুল ইসলাম (৪০) নামের এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন।

রবিবার (১৯ জুলাই) বেলা সোয়া ১টার দিকে যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়ার গোবিন্দপুর হাজী মসজিদ এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

এ নিয়ে মৃতের স্ত্রী’র ভাই আজমল গণমাধ্যমকে জানান, নিহত তাজুল ফার্মেসির ব্যবসা করতেন। যে বাসাতে থাকেন সে বাসার নিচতলাতেই তার দোকান। দুপুরে দোকান বন্ধ করে বাসায় গিয়ে দেখেন চোর। তাকে ধরতে গেলে চুরি করতে আসা হৃদয় তাজুলকে ছুরিকাঘাত করেন। উপর্যুপরি ছুরিকাঘাতে তার মৃত্যু হয়। আটক হৃদয়কে যাত্রাবাড়ী থানায় নেয়া হয়েছে।

তিনি আরও জানান, করোনার কারণে স্ত্রী ও দুই সন্তানকে দুই মাস আগে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন। এতে বাসা ফাঁকাই ছিল।

এই ঘটনায় ঘাতক চোরকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম হৃদয় বলে জানা গেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading