শয়তানখালি হাওরে নৌকা ডুবে বাবা-মেয়ে নিখোঁজ

শয়তানখালি হাওরে নৌকা ডুবে বাবা-মেয়ে নিখোঁজ

উত্তরদক্ষিণ । রবিবার, ১৯ জুলাই ২০২০ । আপডেট: ১৫:২৫

ঝড়ের কবলে পড়ে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শয়তানখালি হাওরে নৌকা ডুবে বাবা ও মেয়ে নিখোঁজ রয়েছেন। শনিবার (১৮ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ওই দুইজন হলেন – ধর্মপাশা উপজেলার হলিদাকান্দা গ্রামের সামাল উদ্দিন (২৫) ও তার মেয়ে তানজিনা আক্তার (৩)।

রবিবার (১৯ জুলাই) সকাল ৯টা পর্যন্ত তাদের কোনো খোঁজ মিলেনি।

এলাকাবাসীর বরাতে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দেলোয়ার হোসেন জানান, মেয়েকে নিয়ে সামাল উদ্দিন শনিবার রাত ৮টার দিকে পার্শ্ববর্তী জামালগঞ্জের আমানীপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে আসছিলেন। পথে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। নৌকার ছয় যাত্রীর মধ্যে চারজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাবা ও মেয়ে নিখোঁজ থাকেন। স্থানীয়রা তাদের উদ্ধারে চেষ্টা করেও ব্যর্থ হন।

ওসি জানান, রবিবার সকাল ৯টা পর্যন্ত বাবা ও মেয়েকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে পুলিশ স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading