করোনা উপসর্গ নিয়ে আজকের সাতক্ষীরা সম্পাদকের মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে আজকের সাতক্ষীরা সম্পাদকের মৃত্যু

উত্তরদক্ষিণ । রবিবার, ১৯ জুলাই ২০২০ । আপডেট: ১৪:৫৫

করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা থেকে প্রকাশিত ‘দৈনিক আজকের সাতক্ষীরা’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মহসিন হোসেন বাবলু মারা গেছেন। শনিবার (১৮ জুলাই) বিদাগত রাত সোয়া ১টার দিকে সাতক্ষীরা শহরের আটপুকুর এলাকায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

রবিবার (১৯ জুলাই) মৃত বাবলুর ভাগ্নে জিএম মাসুদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তার বয়স হয়েছিল ৫৮ বছর।

বাবলু সাতক্ষীরা শহরের রসুলপুর মেহেদীবাগের বাড়িতে মারা যান বলে জেলার সিভিল সার্জন হুসাইন শাফায়াত জানান। তিনি বলেন, বাবলুর করোনাভাইরাসের উপসর্গ ছিল। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে হার্টের চিকিৎসা নিচ্ছিলেন। ভোরে বুকে ব্যথার কথা বললে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাবলুর স্ত্রীরও করোনাভাইরাসের উপসর্গ রয়েছে। তিনি সাতক্ষীরা সদর হাসপাতালের জ্যেষ্ঠ স্টার্ফ নার্স। তারা দু’জনই বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। সিভিল সার্জন আরও বলেন, স্বাস্থ্য বিভাগের রীতিনীতি মেনে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। আর তার বাড়ি অবরুদ্ধ করার প্রস্তুতি চলছে।

ভাগ্নে মাসুদুজ্জামান বলেন, ‘মামা গত এক সপ্তাহ ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তিনি বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। শনিবার দিবাগত রাতে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। হাসাপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। আজ রবিবার তার গ্রামের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার দেবনগরে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।’

সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, রবিবার (১৯ জুলাই) পর্যন্ত সাতক্ষীরায় করোনাভাইরাসে আক্রান্ত ১২ জন আর উপসর্গ নিয়ে ৩৪ জন মারা গেছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading