কমেছে সূচক, বেড়েছে লেনদেন

কমেছে সূচক, বেড়েছে লেনদেন

উত্তরদক্ষিণ । রবিবার, ১৯ জুলাই ২০২০ । আপডেট: ১৫:৪৩

রবিবার (১৯ জুলাই) সপ্তাহের প্রথম কর্মদিবসে পতনে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। এদিন উভয় পুঁজিবাজারের সব সূচক কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। আর লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগেরই শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট কমে ৪ হাজার ৫০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১২ পয়েন্ট কমে এক হাজার ৩৫৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমেছে।

দিনভর লেনদেন হওয়া ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৯টির, দর কমেছে ৭৮টির এবং দর অপরিবর্তীত রয়েছে ২০০টির।

রোববার ডিএসইতে ২৩৪ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৮ কোটি ৪৭ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২২৫ কোটি ৯৭ লাখ টাকার।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৫২০ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ৬ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে ১৬১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ২৮টির দর বেড়েছে, কমেছে ৫০টির। আর ৮৩টির দর অপরিবর্তিত রয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading