এইচএসসি ভর্তি ফি কিস্তিতে নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

এইচএসসি ভর্তি ফি কিস্তিতে নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

উত্তরদক্ষিণ । রবিবার, ১৯ জুলাই ২০২০ । আপডেট: ২০:২০

করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির ফি কিস্তিতে নেওয়ার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রবিবার (১৯ জুলাই) এক অনলাইন সভায় তিনি এই আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘কোভিড-১৯-এর কারণে ক্ষতিগ্রস্ত অনেকেই হয়তো ভর্তির ফি একসঙ্গে দিতে পারবেন না। সেক্ষেত্রে তারা যেন কিস্তিতে ভর্তি ফি দিতে পারে, সেই ব্যবস্থা রাখতে হবে।’

২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির কার্যক্রম আগামী ৯ আগস্ট রবিবার থেকে শুরু হয়ে ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার শেষ হবে। ভর্তির যাবতীয় তথ্য শিক্ষা বোর্ডর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

অনলাইন সভায় যুক্ত ছিলেন শিক্ষা-উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক, আন্তশিক্ষাবোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক প্রমুখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading