করোনায় বিশ্বের ‘ভঙ্গুর কঙ্কাল’ বেরিয়ে পড়েছে: গুতেরেস

করোনায় বিশ্বের ‘ভঙ্গুর কঙ্কাল’ বেরিয়ে পড়েছে: গুতেরেস
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস

উত্তরদক্ষিণ । রবিবার, ১৯ জুলাই ২০২০ । আপডেট: ২০:০০

করোনাভাইরাস মহামারী আরও সমতাপূর্ণ ও টেকসই বিশ্ব গড়ার প্রজন্মের সুযোগ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। একইসঙ্গে তিনি বলেছেন, এ ভাইরাস আমাদের হাঁটুতে নামিয়ে এনেছে। এ মহামারী বিশ্বের ভঙ্গুরতা তুলে ধরেছে। দারিদ্র্য দূরীকরণ এবং বৈষম্য সঙ্কুচিত করায় যেসব অঞ্চল অগ্রগতি করছিল, মাত্র কয়েক মাসের মধ্যেই তারা বহু বছর পিছিয়ে গেছে বলেও মনে করেন জাতিসংঘের প্রধান নির্বাহী। বর্ণবাদবিরোধী আন্দোলনের কিংবদন্তী নেতা ও দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার (১৮ জুলাই) অনলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আন্তর্জাতিক স্তরে শক্তি, সম্পদ এবং সুযোগকে আরও বিস্তৃত ও সুষ্ঠুভাবে ভাগ করে নেয়ার জন্য গ্লোবাল ডিলের আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। গুতেরেস বলেন, ৭ দশকেরও বেশি আগে যেসব দেশগুলো শীর্ষে উঠে এসেছিল তারা আন্তর্জাতিক সংস্থাগুলোতে ক্ষমতার সম্পর্কের পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সংস্কার করতে অস্বীকৃতি জানিয়েছে। উচ্চ পর্যায় থেকেই বৈষম্য শুরু হয়েছে। বৈষম্য মোকাবিলায় তাদের সংস্কার করেই শুরু করতে হবে।

গুতেরেস আরও বলেন, করোনাভাইরাস হচ্ছে এক্স-রে, যার কারণে আমাদের সমাজের ভঙ্গুর কঙ্কাল বেরিয়ে পড়েছে। আমরা বর্ণবাদ-উত্তর বিশ্বে যে বিভ্রমের মধ্যে বাস করি, এটি সব মিথ্যাচার ও প্রতারণা প্রকাশ করে দিচ্ছে। আমরা সবাই এক নৌকায় আছি, এমন কল্পকাহিনী উন্মোচিত করছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রবিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪৪ লাখ ৬৫ হাজার ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ লাখ ৫ হাজার ৮১৩ জন। সুস্থ হয়েছেন ৮৬ লাখ ৪৯ হাজার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading