চাটমোহরে গৃহবধূকে গলা কেটে হত্যা

চাটমোহরে গৃহবধূকে গলা কেটে হত্যা

শাহীন রহমান । উত্তরদক্ষিণ
পাবনা; সোমবার, ২০ জুলাই ২০২০ । আপডেট: ১০:১০

পাবনার চাটমোহরে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। রবিবার (১৯ জুলাই) দিবাগত রাত দশটা থেকে এগারোটার মধ্যে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম কল্পনা রানী পাল (৪০)। তিনি উপজেলার হরিপুর মৃধাপাড়া গ্রামের নিরঞ্জন পাল ওরফে নিরু’র স্ত্রী। তার দুই ছেলে রয়েছে। তবে তারা বাড়িতে থাকেন না।

চাটমোহর সার্কেলের সহকারি পুলিশ সুপার সজীব শাহরীন এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার সময় স্বামী নিরঞ্জন পাল নিরু বাড়িতে ছিলেন না। তিনি চায়ের দোকানদার। হরিপুর বাজারে তার দোকান বন্ধ করে রাত সাড়ে এগারোটার পর বাড়ি ফিরে ঘরে তার স্ত্রীর গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

তবে কারা, কী কারণে ওই গৃহবধূকে হত্যা করেছে তাৎক্ষনিকভাবে কিছু জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading