ডিমলায় স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ডিমলায় স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

মহিনুল ইসলাম সুজন । উত্তরদক্ষিণ
নীলফামারী; সোমবার, ২০ জুলাই ২০২০ । আপডেট: ১১:০৩

নীলফামারীর ডিমলায় মাহাবুবা আক্তার (১৩) নামের ৭ম শ্রেণীর এক স্কুল পড়ুয়া ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

রবিবার (১৯ জুলাই) বিকেলে উপজেলা সদরের বাবুরহাট ঝাকুয়া পাড়া গ্রামে মেয়েটির দাদার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত স্কুল ছাত্রী একই এলাকার মাহাবুল ইসলামের মেয়ে ও উপজেলা সদরের দিলরুবা মহিকুল শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মাহাবুবার মা মৃত্যুবরন করার পর তার বাবা দ্বিতীয় বিয়ে করায় সে তার দাদা মাহমুদ আলী ও দাদী মর্জিনা বেগমের সাথে থেকে লেখাপড়া করত। তার বাবা ও সৎ মা আলাদা বাড়িতে একই এলাকায় থাকতেন। ঘটনার দিন বিকেলে হঠাৎ মাহাবুবাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরে অনেক খোঁজা-খুঁজির পর দাদার বাড়ির শোবার ঘরের রুয়ার টানার সাথে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান তার দাদী ও বড় ভাই আশিক (১৭।

পরে তারা স্থানীয়দের সহযোগিতায় সেখান তাকে থেকে নামিয়ে ডিমলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার(ডোমার-ডিমলা সার্কেল) জয়ব্রত পাল।

ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ স্কুল ছাত্রীর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে লাশটি ময়নাতদন্তের জন্য উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading