বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা’র তারিখ ঘোষণা
উত্তরদক্ষিণ । সোমবার, ২০ জুলাই ২০২০ । আপডেট: ১৪:৫০
বোর্ড সভা’র তারিখ ঘোষণা করেছে, পুঁজিবাজারে তালিকাভূক্ত বীমা খাতের কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রের তথ্যমতে, আগামী ২২ জুলাই বিকেল ৪টায় বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
ওই দিন কোম্পানিটির ৩১ মার্চ, ২০২০ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলেও জানা গেছে।

