দয়া করে আমাকে কেউ মহামান্য বলে ডাকবেন না: প্রধানমন্ত্রী

দয়া করে আমাকে কেউ মহামান্য বলে ডাকবেন না: প্রধানমন্ত্রী

উত্তরদক্ষিণ। বুধবার (২২ এপ্রিল) ২০২৬, আপডেট ১৮:৩৭

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘মাননীয় সংসদ সদস্যকে একটি অনুরোধ করতে চাইব–আপনি আমাকে যখন অ্যাড্রেস করেছেন, আপনি মহামান্য শব্দটি মনে হয় ব্যবহার করেছেন। দয়া করে আমাকে এর পরে অ্যাড্রেস করার সময় কখনও এই কথাটি আর বলবেন না।’ প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে তাকে স্বাগত জানান।

এর আগে মৌলভীবাজার-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম তার প্রশ্ন করার শুরুতে বলেন, ‘মাননীয় স্পিকার আই’ম ভেরি সরি। আমার গলার অবস্থা ভালো নয়। তারপরও আমি বলছি। আমি মহামান্য প্রধানমন্ত্রীকে নিজে এই প্রশ্ন করতে পারায় নিজেকে ধন্য মনে করছি।’ তিনি জনস্বাস্থ্য নিয়ে সরকারের উদ্যোগ সম্পর্কে জানতে চান।

উত্তর দিতে গিয়ে প্রধানমন্ত্রী তার আগের একটি বক্তব্যের ভুলও সংশোধন করেন। তিনি বলেন, ‘মাননীয় স্পিকার আমি ছোট্ট একটি কারেকশন করতে চাই। স্লিপ অব টাং। একটু আগে একটি প্রশ্নের উত্তরে আমি প্রাথমিক বিশ্ববিদ্যালয় বলেছিলাম। ওটা প্রাথমিক বিদ্যালয় হবে।’

উল্লেখ্য, সাধারণত ‘মহামান্য’ শব্দটি রাষ্ট্রপতির ক্ষেত্রে ব্যবহৃত হয়। প্রধানমন্ত্রীর এই বিনয়ী অবস্থান এবং সংসদীয় রীতি অনুসরণের বিষয়টি অধিবেশনে উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading