হরমুজ প্রণালিতে তৃতীয় জাহাজে ইরানের বিপ্লবী গার্ডের হামলা

হরমুজ প্রণালিতে তৃতীয় জাহাজে ইরানের বিপ্লবী গার্ডের হামলা

উত্তরদক্ষিণ। বুধবার (২২ এপ্রিল) ২০২৬, আপডেট ১৮:২০

হরমুজ প্রণালিতে তৃতীয় একটি জাহাজে হামলা চালিয়েছে ইরানের অভিজাত বাহিনী রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি)। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থাগুলো বুধবার এই তথ্য জানিয়েছে।

নুর নিউজ, ফার্স ও মেহর বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, বিপ্লবী গার্ড বাহিনী ‘ইউফোরিয়া’ নামের একটি জাহাজে হামলা চালিয়েছে। বিস্তারিত কোনও তথ্য না দিয়ে সংস্থাগুলো জানিয়েছে, জাহাজটি ইরানের উপকূলে ‘আটকে’ পড়েছে।

এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের পৃথক এক প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে যে দুটি জাহাজে হামলা চালানো হয়েছিল, সে দুটি জাহাজকে বিপ্লবী গার্ড বাহিনী জব্দ করেছে।

সূত্র: এপি

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading