করোনার ভ্যাকসিন ‘ফ্রি’ পাবে বাংলাদেশ: স্বাস্থ্যসচিবের ধারণা

করোনার ভ্যাকসিন ‘ফ্রি’ পাবে বাংলাদেশ: স্বাস্থ্যসচিবের ধারণা

উত্তরদক্ষিণ । সোমবার, ২০ জুলাই ২০২০ । আপডেট: ১৭:১৫

করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কৃত হলে বাংলাদেশ আগে পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্যসচিব এমএ মান্নান। সোমবার (২০ জুলাই) কোভিড-১৯ নিয়ন্ত্রণ সংক্রান্ত পরামর্শ কমিটির এক ভার্চুয়াল সভায় তিনি এ কথা বলেন।

ভার্চুয়াল সভায় স্বাস্থ্য সচিব বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি নিয়ম আছে, যেসব দেশের মানুষের মাথাপিছু আয় ৪ হাজার ডলারের নিচে, তারা ভ্যাকসিন ফ্রিতে পাবে। সেই হিসেবে আমরা ফ্রিতে পাবো। আমরা চেষ্টা করবো, বাংলাদেশ যেন আগে পায়।

স্বাস্থ্য সচিব বলেন, স্বাস্থ্যখাতের অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠন করা হবে। স্বাস্থ্য খাতে যে ইমেজ সংকট হচ্ছে, এটা দূর করতে হবে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। এ জন্য নন-কোভিড রোগীদেরও হাসপাতালে আসার পরামর্শ দেন তিনি।

এমএ মান্নান বলেন, গত এক মাসে রাজধানীর কেন্দ্রীয় ঔষধাগারে একজন নতুন পরিচালক এসেছেন। তার ভূমিকার কারণে গত এক মাসে এ খাতে ১২৪ কোটি টাকা সাশ্রয় হয়েছে।

সভায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। তিনি স্বাস্থ্য খাতের গভীর সংকটের কথা স্বীকার করে বলেন, এই সংকট দূর করতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।

এদিকে, চীনের একটি ভ্যাকসিনকে বাংলাদেশে প্রথম ফেজ থ্রি ট্রায়ালের জন্য আইসিডিডিআরবি’কে অনুমোদন দিয়েছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ বিএমআরসি। আইসিডিডিআরবি’র অনুমোদনের জন্য আবেদন করার পর দেশে ভ্যাকসিন ট্রায়ালের জন্য অনুমোদন দেয়া হয়। করোনা ভাইরাসের এ ভ্যাকসিনটি প্রাথমিকভাবে সরকারি ৮টি কোভিড হাসপাতালের ২১০০ স্বাস্থ্যকর্মীদের ওপর প্রয়োগ করা হতে পারে বলেও জানা গেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading