শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ‘অপপ্রচার’, চাঁদপুরে ৩ কলেজ শিক্ষক গ্রেপ্তার

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ‘অপপ্রচার’, চাঁদপুরে ৩ কলেজ শিক্ষক গ্রেপ্তার

উত্তরদক্ষিণ । সোমবার, ২০ জুলাই ২০২০ । আপডেট: ১৭:২৫

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) অনেকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে চাঁদপুর সদরের ফরক্কাবাদ ডিগ্রি কলেজের তিন শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃতরা হলেন- জাহাঙ্গীর আলম (৪০), নোমান সিদ্দিকী (৩৫) ও এবিএম আনিসুর রহমান (৪০)। এসময় তাদের ব্যবহারকৃত ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়।

চাঁদপুর মডেল থানার এসআই রেজাউল করিমের নেতৃত্বে ফরক্কাবাদ এলাকা থেকে রবিবার রাতে ওই তিন শিক্ষককে গ্রেপ্তার করা হয়।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদ পারভেজ চৌধুরী বলেন, ‘ওই তিন শিক্ষক বিভিন্ন সময় আয়শা খন্দকার নামের একটি ফেসবুক আইডি থেকে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী দীপু মনি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা, ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হান্নান মিজিসহ জেলা ও বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কয়েকজন নেতৃবৃন্দর নামে অপপ্রচার চালান।’

তিনি আরও জানান, গত ২৭ এপ্রিল চাঁদপুর মডেল থানায় এ নিয়ে একটি অভিযোগ দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর মডেল থানার এসআই রেজাউল করিম তাদের বিরুদ্ধে তদন্ত করে অভিযোগ আনলে আদালত গ্রেপ্তারি পরোনায়া জারি করেন। পরে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ফরক্কাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাসান খান বলেন, ‘আমার কলেজের তিন শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে- তা আমার জানা নেই। তবে শুনেছি পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।’

চাঁদপুর মডেল থানার ওসি মোনিাসিম উদ্দিন বলেন, ‘সোমবার (২০ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃত তিনজনকে আইসিটি আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করার পর তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading