করোনায় প্রাণ গেল আরও এক পুলিশ সদস্যের

করোনায় প্রাণ গেল আরও এক পুলিশ সদস্যের

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ জুলাই ২০২০ । আপডেট: ১৩:২৫

করোনাক্রান্ত হয়ে প্রাণ গেল আরও এক পুলিশ সদস্যের। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৭টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তার নাম মো. সায়ফুল আলম (৪১)। তার গ্রামের বাড়ি পঞ্চগড় সদর থানার মাহানপাড়া গ্রামে। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-তেজগাঁও বিভাগে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখা থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, সায়ফুল আলম কর্মজীবনে অত্যন্ত সাহসী, বিনয়ী ও সদালাপী হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন। তার এই অকালপ্রয়াণ বাংলাদেশ পুলিশ এবং তার পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার গ্রামের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার মাহানপাড়া গ্রামে। আমরা এই পুলিশ সদস্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। একই সঙ্গে তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

পুলিশের ব্যবস্থাপনায় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী সায়ফুল আলমের দাফন সম্পন্ন করা হবে বলেও জানানো বিজ্ঞপ্তিতে।

এ নিয়ে করোনায় পুলিশের ৫৪ জন সদস্য প্রাণ হারালেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading