করোনার ভয়ে গোটা বাড়ি পলিথিনে মুড়ে রেখেছেন শাহরুখ
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ জুলাই ২০২০ । আপডেট: ১৪:০৮
মহামারী করোনাভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে নিজের বাড়ি মান্নাতকে পলিথিনের শিট দিয়ে মুড়ে ফেলেছেন শাহরুখ খান।
করোনা মহামারীর কারণে পরিবারের সাথে ওই বাড়িটিতেই রয়েছেন বলিউড বাদশা।
স্ত্রী গৌরী খান ও তিন সন্তান আরিয়ান, সুহানা, আব্রাহাম কারোর ওপরেই যাতে করোনার আঁচ যাতে না পড়ে তার জন্যই এই ব্যবস্থা শাহরুখের।
এদিকে প্ল্যাস্টিকে মোড়া শাহরুখের মুম্বাইয়ের বিলাসবহুল বাড়ি ‘মান্নাত’এর সেই ছবি সামনে আসতেই শোরগোল পড়ে গেছে। মাস খানেক আগেই করোনার চিকিৎসার জন্য নিজের বাড়ির একটি তলা মুম্বাই পৌরসভার হাতে তুলে দিয়েছিলেন শাহরুখ।
আর এবার গোটা বাড়িটিকে প্ল্যাস্টিকের দুর্গ বানিয়েছেন তিনি।

