জয়পুরহাটে মৃত পুলিশ সদস্যের করোনা রিপোর্ট ‘পজিটিভ’

জয়পুরহাটে মৃত পুলিশ সদস্যের করোনা রিপোর্ট ‘পজিটিভ’

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ জুলাই ২০২০ । আপডেট: ১৫:১০

জয়পুরহাটে জেলায় মারা যাওয়া পুলিশ সদস্য আসাদুজ্জামানের করোনা পজিটিভ ছিল বলে জানা গেছে। মারা যাওয়ার ৪ দিন পর রিপোর্ট পাওয়া যায়। সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ৮টায় বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ।। মৃত কনস্টেবল আসাদুজ্জমানের বাড়ি নওগাঁ সদরের উকিল পাড়া মহল্লায়।

মঙ্গলবার জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির জানান, আসাদুজামান (৫২) ৬ বছর আগে জয়পুরহাটের পুলিশ বিভাগে বদলী হয়ে আসেন। জেলা পুলিশের মোটরযান শাখার কর্মরত ছিলেন তিনি। আসাদুজ্জামান গত ১৫ জুলাই সকালে জয়পুরহাট থেকে আসামি নেওয়ার জন্য কালাই থানার উদ্দেশ্যে প্রিজন ভ্যানে সঙ্গীয় পুলিশ সদস্যসহ রওনা দেয়। পথিমধ্যে বটতলী বাজার এলাকায় গুরুতর অসুস্থতা বোধ করলে তাকে দ্রুত জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে জেলা পুলিশ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জুলাই বিকালে আসাদুজ্জামান মারা যান।

পুলিশ সুপার বলেন, সেদিনই তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। পরে স্বাস্থ্যবিধি মেনে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জেলায় দায়িত্ব পালন করতে গিয়ে ৩৪ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হন। এর মধ্যে ৩০ জনই সুস্থ হয়েছেন। তবে শনাক্ত হওয়ার আগেই মারা যান আসাদুজ্জামান।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল পর্যন্ত জয়পুরহাটে ৮ হাজার ৮শ ১৫জনের নমুনা সংগ্রহ করা হয়। তার মধ্যে ফলাফল আসে ৭ হাজার ৪ শ ৯৩ জনের। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬শ ২৭ জন এবং করোনামুক্ত হয়ে বাড়ি ফিরে গেছেন ৩শ ৭৮ জন। আক্রান্তদের মধ্যে আসাদুজ্জামানসহ দুজনের মৃত্যু হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading