সশস্ত্র বাহিনীকে মার্কিন দূতাবাসের সুরক্ষা সামগ্রী প্রদান

সশস্ত্র বাহিনীকে মার্কিন দূতাবাসের সুরক্ষা সামগ্রী প্রদান

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ জুলাই ২০২০ । আপডেট ১৭:২০

ঢাকাস্থ মার্কিন দূতাবাস বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি)-কে করোনা মোকাবিলায় অত্যাবশ্যকীয় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) প্রদান করেছে। মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার সশস্ত্র বাহিনীর প্রতিনিধি লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাহফুজুর রহমানের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন।

এসময় মার্কিন রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ সরকারের কোভিড-১৯ মোকাবেলায় চলমান কার্যক্রমের পরিপূরক হিসেবে ৪৩.৪ মিলিয়ন ডলারের বেশি সহায়তা প্রদান করেছে তার দেশ। দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, সশস্ত্র বাহিনীকে দেয়া- পিপিই-এর মধ্যে রয়েছে ১ হাজার ২০০টি কেএন৯৫ সার্জিক্যাল মাস্ক, ২০০-মিলিলিটারের ৩ হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার, ধুয়ে পুনরায় ব্যবহারযোগ্য ৮ হাজার ফেস মাস্ক, ৯ হাজার জোড়া সার্জিক্যাল গ্লাভস, ৬০০ পুনরায় ব্যবহারযোগ্য হ্যাজম্যাট স্যুট, ১০০ ডিসপোজেবল হ্যাজম্যাট স্যুট এবং ৫০০ ফেস শিল্ড।এসব উপকরণ স্থানীয়ভাবে বাংলাদেশি কোম্পানিগুলোর কাছ থেকে কেনা হয়েছে বলেও মার্কিন দূতাবাস থেকে জানানো হয়।

অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত মিলার বলেন, এটি বাংলাদেশের কোভিড-১৯ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের সরঞ্জাম সহায়তা দেয়ার পরিকল্পিত কার্যক্রমের ষষ্ঠ অনুদান। এ পর্যন্ত যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্ট, ইউএসএআইডি, ডিফেন্স এন্ড এগ্রিকালচার ডিপার্টমেন্ট এবং সেন্টারস অফ ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন এর মাধ্যমে কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশকে ৫৬.৫ মিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading