নিখোঁজের ৫ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার

নিখোঁজের ৫ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ জুলাই ২০২০ । আপডেট ২০:৫০

পাবনা প্রতিনিধি: নিখোঁজের ৫ দিন পর মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে পাবনার আটঘরিয়ায় ইছামতি নদী থেকে খালেক খাঁন (৪৮) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত খালেক সদর উপজেলার বলরামপুর হাজিরহাট এলাকার শামসুদ্দিন খাঁন’র ছেলে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিক জানান, আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের চৌকিবাড়ি ইছামতি নদীতে একটি মরদেহ পানিতে ভাসতে দেখে পুলিশকে জানায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। পরে নিহতের ভাই খলিলুর রহমান লাশ সনাক্ত করেন।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তাকে হত্যার পর নদীতে ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় আটঘরিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি। নিহতের ভাই খলিলুর রহমান জানান, ৫ দিন আগে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ ছিলেন। তাকে না পেয়ে সদর থানায় জিডি করা হয়েছে। আজ তার মরদেহ পাওয়া গেল। সঠিক তদন্ত ও হত্যাকারীদের খুঁজে বের করার দাবি জানান খলিলুর রহমান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading