করোনায় আরও মৃত্যু ৪২, নতুন শনাক্ত ২৭৪৪, সুস্থ ১৮০৫

করোনায় আরও মৃত্যু ৪২, নতুন শনাক্ত ২৭৪৪, সুস্থ ১৮০৫
করোনা (কোভিড-১৯) ভাইরাস

উত্তরদক্ষিণ । বুধবার, ২২ জুলাই ২০২০ । আপডেট ১৪:৫২

নভেল করোনাভাইরাসে দেশে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭৫১ জনে। একদিনে আরও ২ হাজার ৭৪৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ১৩ হাজার ২৫৪ জন।

আইইডিসিআরের ‘অনুমিত’ হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৮০৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত ২৪ ঘণ্টায়। তাতে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল মোট ১ লাখ ১৭ হাজার ২০২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বুধবার (২২ জুলাই) দেশে করোনাভাইরাস পরিস্থিতির সবশেষ এই তথ্য তুলে ধরেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৫০টি এবং এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ লাখ ৬৬ হাজার ৬০৯টি।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ৮ মার্চ, তা ২ লাখ পেরিয়ে যায় ১৮ জুলাই। এর মধ্যে ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা একদিনের সর্বোচ্চ।

১৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর খবর নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ১৭ জুলাই তা আড়াই হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন একদিনে রেকর্ড ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading