যুক্তরাষ্ট্রে ভয়াবহ ভূমিকম্প: সুনামি সতর্কতা জারি

যুক্তরাষ্ট্রে ভয়াবহ ভূমিকম্প: সুনামি সতর্কতা জারি

উত্তরদক্ষিণ । বুধবার, ২২ জুলাই ২০২০ । আপডেট ১৪:৫০

যুক্তরাষ্ট্রের আলাস্কায় ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার (২২ জুলাই) ভোরে এ ভূমিকম্প আঘাত হানে। খবর সিএনএন-এর।

এর জেরে আশপাশের উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল আলাস্কার পেরিভাইল থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং ভূস্তর থেকে অন্তত ১০ কিলোমিটার গভীরে।

মাত্রা অনুসারে এটিই হচ্ছে চলতি বছরে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূকম্পন। এর জেরে দক্ষিণ আলাস্কা ও আলাস্কা পেনিনসুলায় সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

সতর্কবার্তায় বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রের ৩০০ কিলোমিটারের মধ্যে থাকা উপকূলে ভয়াবহ সুনামি আঘাত হানতে পারে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading