শিল্পী নমিতা ঘোষের চিকিৎসায় প্রধানমন্ত্রীর ২১ লাখ টাকা অনুদান

শিল্পী নমিতা ঘোষের চিকিৎসায় প্রধানমন্ত্রীর ২১ লাখ টাকা অনুদান

উত্তরদক্ষিণ । বুধবার, ২২ জুলাই ২০২০ । আপডেট ১৭:৫০

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী নমিতা ঘোষের ক্যান্সার ও চোখের চিকিৎসার জন্য ২১ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বুধবার (২২ জুলাই) এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শিল্পী নমিতা ঘোষের পরিবারের কাছে এই টাকার চেক পাঠিয়ে দেওয়া হবে।

একাত্তরের ২৫ মার্চ রাতে পাকিস্তানী বাহিনীর গণহত্যা শুরু হয়, পরদিনই চট্টগ্রামে চালু হয় ‘স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রের’ কার্যক্রম। কালুরঘাট বেতারকেন্দ্র আক্রান্ত হলে সেখানকার ট্রান্সমিটারটি সীমান্ত পার করে নিয়ে যান অসীম সাহসী বেতারকর্মীরা। এরপর ইন্ডিয়া সরকারের কাছ থেকে পাওয়া ৫০ কিলোওয়াট ক্ষমতার একটি ট্রান্সমিটার নিয়ে একাত্তরের ২৫ মে কলকাতার বালিগঞ্জ রোডে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কার্যক্রম শুরু হয়।

এর চারদিনের মাথায় স্বাধীন বাংলা বেতারকেন্দ্রে প্রথম নারী শিল্পী হিসেবে নিয়মিত সংগীত পরিবেশন শুরু করেন নমিতা ঘোষ, তখন তার বয়স ১৪ বছর। নমিতার মা জসোদা ঘোষ সে সময় রেডিওতে নিয়মিত সংগীত পরিবেশন করতেন। ঢাকায় পাকিস্তানি বাহিনীর গণহত্যা শুরু হলে ২৭ মার্চ বুড়িগঙ্গা পেরিয়ে কেরাণীগঞ্জ হয়ে কুমিল্লা দিয়ে আখাউড়া সীমান্ত পার হন তারা।

স্বাধীনতা যুদ্ধের এই কণ্ঠযোদ্ধা দীর্ঘদিন ধরেই ক্যান্সার ও চোখের জটিল অসুখে ভুগছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, শিল্পী নমিতা ঘোষ সশরীরে উপস্থিত হতে না পারায় প্রধানমন্ত্রীর নির্দেশে তার চিকিৎসার জন্য অর্থ পরিবারে কাছে পৌঁছে দেওয়া ব্যবস্থা হচ্ছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading