প্রতারণার মাধ্যমে ৬ কোটি টাকা আত্মসাৎ: একনারীসহ ১১ বিদেশি গ্রেপ্তার

প্রতারণার মাধ্যমে ৬ কোটি টাকা আত্মসাৎ: একনারীসহ ১১ বিদেশি গ্রেপ্তার

উত্তরদক্ষিণ । বুধবার, ২২ জুলাই ২০২০ । আপডেট ১৭:২৪

সোশ্যাল মিডিয়া ফেসবুকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে বাংলাদেশি একজন নারী ও ১১ নাইজেরিয়ান নাগরিককে গ্রেপ্তারর করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাদের গ্রেপ্তার কারে। সারাদেশ থেকে তারা গত ২ মাসে প্রায় ৬ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে বুধবার (২২ জুলাই) এক সংবাদ সম্মেলনে জানিয়েছে গোয়েন্দা সংস্থাটি।

গ্রেপ্তারকৃতরা হলেন- নন্দিকা ক্লিনেন্ট, ক্লেটাস আছুনা, ওইউকুলভ টিমটি, একিন উইসডোম, চিগোই, ইভুন্ডে গ্যাব্রিল ওবিনা, স্যালেস্টাইন প্যাট্রিক, ডুবুওকন সোমায়ইনা, ইয়েরেম প্রেসিওস, ওক উইসডম, মর্দি ন্যামডি এবং বাংলাদেশি রাহাত আরা খানম ওরফে ফারজানা মহিউদ্দিন।

এ বিষয়ে সিআইডি’র ঢাকা মেট্রোর অতিরিক্ত ডিআইজি শেখ মো. রেজাউল হায়দার বলেন, প্রতারণার শিকার হয়ে এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তারর করে সিআইডি। তারা অভিনব উপায়ে বিপরীত লিঙ্গের ব্যক্তিদের সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব তৈরি করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিতেন। তথ্য প্রমাণ পাওয়ার পরই তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার কথা স্বীকার করেছে বলেও সিআইডর দাবি। মামলার পর তাদেরকে আদালতের মাধ্যমে রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করতে চায় বলেও সংবাদ সম্মেলনে সিআইডির পক্ষ থেকে জানানো হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading