কুমিল্লায় চাষীদের সেচ প্রণোদনা ও বিনামূল্যে গাছের চারা বিতরণ
উত্তরদক্ষিণ । বুধবার, ২২ জুলাই ২০২০ । আপডেট ২১:৩৫
বিএডিসি (নির্মাণ) বিএডিসি সেচ বিভাগের উদ্দ্যোগে কুমিল্লায় আউশ চাষীদের মাঝে সেচ প্রণোদনার চেক হস্তান্তর ও মুজিববর্ষ উপলক্ষে কৃষকদের মাঝে বিনামূলে গাছের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর।

বিএডিসি কুমিল্লা নির্মাণ রিজিয়নের নির্বাহী প্রকৌশলী ও কুমিল্লা-চাঁদপুর-ব্রাহ্মণবাড়িয়া জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিএডিসি, বীজ প্রক্রিয়াজাত করণ কেন্দ্রের যুগ্ম-পরিচালক, কৃষিবিদ আনন্দ চন্দ্র দাস, কুমিল্লা ক্ষুদ্রসেচ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খান ফয়সল আহমদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক, কৃষিবিদ সুরনজিত চন্দ্র দত্ত।

