মাস্ক না পরায় মধুপুরে ১১ ব্যাবসায়ীকে জরিমানা

মাস্ক না পরায় মধুপুরে ১১ ব্যাবসায়ীকে জরিমানা

উত্তরদক্ষিণ । বুধবার, ২২ জুলাই ২০২০ । আপডেট ২১:৪৫

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে স্বাস্থ্যবিধি না মেনে সরকারি বিধি-নিষেধ অমান্য করে মুখে মাস্ক না পরে ব্যাবসাপ্রতিষ্ঠান পরিচালনা করার অপরাধে ১১ জন ব্যাবসায়ীকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মধুপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এমএ. করিম।

বুধবার (২২ জুলাই )দুপুরে মধুপুর পৌরশহরের বিভিন্ন মার্কেটের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাস্ক বিহীন ব্যাবসায়ীদের এ জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. এ. করিম জানান, মধুপুরে দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তারপরও মানুষের মাঝে কোনও রকম সচেতনতা নেই। মাস্ক পরা সরকারিভাবে নির্দেশনা থাকলেও কেউ তা মানছেন না। মানুষ মাস্ক না পরে অহেতুক রাস্তায় ঘুরাফেরাও করছে।

তিনি আরও বলেন, করোনাভাইরাস প্রতিরোধে মানুষ মাস্ক না পরে অহেতুক রাস্তায় ঘুরাফেরা করছে মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এজন্য শহর এবং গ্রামের পথচারীদের করোনা প্রতিরোধে বাধ্যতামূলক মাস্ক পরতে সচেতন করা হচ্ছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading