বংশপদবি ‘চুতিয়া’ হওয়ায় চাকরির আবেদন থেকে বাদ তরুণী

বংশপদবি ‘চুতিয়া’ হওয়ায় চাকরির আবেদন থেকে বাদ তরুণী

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০ । আপডেট ০৯:৪০

অনলাইনে সরকারি চাকরির আবেদন করার চেষ্টা করছিলেন ইন্ডিয়ার আসামের এক তরুণী। তবে বহুবার চেষ্টার পরও তিনি সফল হতে পারেননি। এর একমাত্র কারণ হলো তার বংশের পদবি। তার বংশের পদবি হলো ‘চুতিয়া’। হিন্দি ভাষায় এর অর্থ বোকা হলেও সাধারণত গালিগালাজ হিসেবেই বেশি ব্যবহৃত হয়। খবর ইন্ডিয়ান গণমাধ্যম এই সময়-এর।

খবরে বলা হয়, আবেদনে যতবারই ওই তরুণী নিজের পদবি লিখছেন, অনলাইনে সতর্ক করে বলা হয়েছে ‘অশালীন ভাষা ব্যবহার করা চলবে না!’ নিজের পদবিতে আটকে শেষ পর্যন্ত আবেদন করতে পারেননি তিনি। এরপর এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে পোস্ট করেন ওই তরুণী।

তার বাড়ি ইন্ডিয়ার আসামের ধেমাজি জেলার গোগামুখ। যুবতীর নাম প্রিয়াঙ্কা চুতিয়া। আসাম কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ইকনমিক্স ও ফার্ম ম্যানেজমেন্টে এমএ করা প্রিয়াঙ্কার অভিযোগ, রাষ্ট্রীয় বীজ কর্পোরেশন লিমিটেডের চাকরির পরীক্ষায় অনলাইনে আবেদন করার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু বারবার চেষ্টা করেও আবেদন জমা দিতে পারেননি। আবেদনের সময় প্রতিবার সতর্ক করে বলা হয়েছে, ‘অশ্লীল’ শব্দ লেখা যাবে না।

আসামের ছয় জনগোষ্ঠীর একটি চুতিয়া। বাকি জনগোষ্ঠীর মধ্যে রয়েছে মরান, মটক, তাই, আহোম ও কোচ রাজবংশী। পদবির মতো সামান্য একটা কারণে চাকরির সুযোগ থেকে বঞ্চিত হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার এই দুর্ভোগের কথা জানতে পরে তার পাশে দাঁড়ায় চুতিয়া গোষ্ঠী।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading