করোনা: গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৫০, শনাক্ত ২৮৫৬
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০ । আপডেট ১৪:৩৭
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ৮৫৬ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ৫০ জন মারা গেছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
ডা. নাসিমা সুলতানা বলেন, এসময়ে ১২ হাজার ৩৯৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যাদের মধ্যে দুই হাজার ৮৫৬ জন মহামারীতে আক্রান্ত হয়েছেন। আর দেশে সর্বমোট আক্রান্ত হয়েছেন দুই লাখ ১৬ হাজার ১১০ জন।
তিনি বলেন, এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন দুই হাজার ২০৯ জন। আর নারী ৫৯২ জন। শতাংশ বিবেচনায় পুরুষ ৫৮ দশমিক ৮৬ শতাংশ ও নারী ২১ দশমিক ১৪ শতাংশ।

