শেয়ার মার্কেট : রবিবার ৩ কোম্পানির লেনদেন বন্ধ
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০ । আপডেট ১৫:৫০
রবিবার (২৬ জুলাই) পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবিএল ব্যাংক, ফনিক্স ফাইন্যান্স ও ইস্টার্ণ ইন্স্যুরেন্স লিমিটেড লেনদেন বন্ধ রাখবে বলে ডিএসই সূত্রে জানা গেছে।
এদিন কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এ কারণে লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো।
সোমবার কোম্পানিগুলোর লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

