টাঙ্গাইলের মধুপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
মো: আ: হামিদ । উত্তরদক্ষিণ
টাঙ্গাইল; বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০ । আপডেট ১৫:২৯
টাঙ্গাইলের মধুপুরে বজ্রপাতে মোন্নাছ হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল দশটার দিকে মধুপুর উপজেলার দামপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের আফজাল হোসেনের পুত্র।

জানা যায়, ভাড়ায় মোটর সাইকেল চালিয়ে সংসার চালাতেন মোন্নাছ। বৃহস্পতিবার সকালে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে গ্রামের বিলে গাভীর জন্য ঘাস সংগ্রহে যান। তখন তিনি বজ্রপাতে জ্ঞান হারিয়ে ফেলেন।
পরে এলাকার লোকজন তাকে মধুপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

