শৈলকুপায় প্রতিবেশী নাতনীকে ধর্ষণে অভিযুক্ত দাদার আত্মহত্যা

শৈলকুপায় প্রতিবেশী নাতনীকে ধর্ষণে অভিযুক্ত দাদার আত্মহত্যা

খাইরুল ইসলাম নিরব । উত্তরদক্ষিণ
ঝিনাইদহ; বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০ । আপডেট ১৭:০০

ঝিনাইদহের শৈলকুপায় টাকার লোভ দেখিয়ে ৬ বছরের নাতনীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দাদা কালাম শাহ (৬৫) সামাজিক লাজলজ্জার ভয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোররাতে উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিঞ্চুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কালাম শাহ ওই গ্রামের মৃত আইনউদ্দীণ শাহ’র ছেলে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ওই গ্রামের শিক্ষার্থী রাশেদ কোচিংয়ে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছাতেই সে রাস্তার পাশে থাকা আম গাছের ডালে কালাম শাহ’র ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে চিৎকার দিয়ে পাশে একটি বাড়িতে গিয়ে ঘটনাটি খুলে বলে এবং অজ্ঞান হয়ে পড়ে।

‘ধর্ষক কালাম শাহ সামাজিক লাজলজ্জার ভয়ে শেষ রাতের কোন এক অংশে হয়তো গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে’ বলেও জানায় স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, পুলিশ ধর্ষকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠিয়েছে।

উল্লেখ্য, গতকাল ২২ জুলাই (বুধবার) দুপুরে অবুঝ মেয়েটিকে টাকার লোভ দেখিয়ে গোয়াল ঘরে নিয়ে ধর্ষণ করে বৃদ্ধ দাদা। পরে শিশুটির মা এসে গোয়াল ঘরে গিয়ে হাতেনাতে শ্বশুরের অপকর্ম দেখতে পায়। পরে শিশুটিকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে রের্ফাড করে। এ ঘটনায় ধর্ষকের ছেলেকে আটক করেছে পুলিশ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading