স্বাস্থ্যের নতুন ডিজি অধ্যাপক ডা. খুরশীদ আলম

স্বাস্থ্যের নতুন ডিজি অধ্যাপক ডা. খুরশীদ আলম

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০ । আপডেট ১৮:৫০

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশ্বস্ত একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে সরকার তাকে দায়িত্ব দিয়ে বৃহস্পতিবার বিকালে এক আদেশ জারি করে। সরকারের স্বাস্থ্যসেবা বিভাগের ওই আদেশে ডা. খুরশীদ আলমকে অবিলম্বে নতুন দায়িত্বে যোগ দিতে বলা হয়েছে।

অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম ঢাকা মেডিকেল কলেজের সার্জারী বিভাগের প্রধান হিসেবে বর্তমানে দায়িত্বে আছেন।

এর আগে ২১ জুলাই নানা অনিয়ম, দুর্নীতি নিয়ে বিতর্কের মুখে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল কালাম আজাদ পদত্যাগপত্র জমা দেন। বৃহস্পতিবারই তার সেই পদত্যাগপত্র গ্রহণ করে তার সঙ্গে সরকারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সরকারি চাকরি থেকে বিদায় দেয়া হয়েছে। এ বিষয়ে এদিন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। এর পর শূন্য পদটিতে নতুন মুখ পেল স্বাস্থ্য অধিদপ্তর।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading