স্বাস্থ্য অধিদপ্তর: আমিনুল ওএসডি, হাসপাতাল পরিচালক ফরিদ

স্বাস্থ্য অধিদপ্তর: আমিনুল ওএসডি, হাসপাতাল পরিচালক ফরিদ

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০ । আপডেট ১৭:৫০

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আজাদের পদত্যাগের পর স্বাস্থ্যখাতের এই দপ্তরকে ঢেলে সাজানোর আলোচনার মধ্যেই অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক আমিনুল হাসানকে সরিয়ে দেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগ বৃহস্পতিবার (২৩ জুলাই) এক আদেশে আমিনুল হাসানকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মো. ফরিদ হোসেন মিঞাকে হাসপাতাল শাখার পরিচালকের দায়িত্ব দিয়েছে।

করোনাভাইরাস মহামারীর মধ্যে মাস্ক ও পিপিই কেলেঙ্কারির পরে চিকিৎসা ও পরীক্ষা নিয়ে রিজেন্ট হাসপাতাল, জেকেজি হেলথকেয়ারের অনিয়ম-জালিয়াতির বিষয়টি এখন দেশজুড়ে আলোচনায় রয়েছে। এসব কেলেঙ্কারি নিয়ে সমালোচনার মুখে গত ২১ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদ ছাড়েন অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। পরে তার সঙ্গে সরকারের চুক্তি বাতিল করে চাকরি থেকে সরিয়ে দিয়ে বৃহস্পতিবার (২৩ জুলাই) পৃথক আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading