স্বর্ণের ভরি ৭২ হাজার ৭৮৩ টাকা

স্বর্ণের ভরি ৭২ হাজার ৭৮৩ টাকা
স্বর্ণাংকার

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৪ জুলাই ২০২০ । আপডেট ০৮:৩০

মহামারি করোনার প্রার্দুভাবের মধ্যে রেকর্ড পরিমাণ বেড়েছে স্বর্ণের দাম। সব ধরনের স্বর্ণের দাম বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আন্তর্জাতিক বাজারে মূল্য বাড়ার কারণে দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। মাসখানেকের ব্যবধানে আরেক দফা বাড়ল সোনার দাম। এবার ভরিতে প্রায় তিন হাজার টাকা বাড়ছে।

শুক্রবার (২৪ জুলাই) থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণালঙ্কার কিনতে লাগবে ৭২ হাজার ৭৮৩ টাকা। দেশের ইতিহাসে আগে কখনো এত দাম দিয়ে কেউ স্বর্ণালঙ্কার কিনেনি।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দর বাড়ানোর কথা জানায়।

বাজুস সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার স্বাক্ষ‌রিত বিজ্ঞপ্তিতে বলা হ‌য়, করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট, চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের কারণে ইউএস ডলারের দরপতন হচ্ছে। ফলে আন্তর্জাতিক বাজারে ক্রমাগতভাবে স্বর্ণের মূল্যবৃদ্ধি পেয়েছে। এরই ধারাবাহিকতায় দেশীয় বুলিয়ন মার্কেটেও স্বর্ণের মূল্যবৃদ্ধি পেয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ২৪ জুলাই (শুক্রবার) থেকে দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন মূল্য নির্ধারণ করেছে।

২৪ জুলাই থেকে নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালোমানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দুই হাজার ৯১৬ টাকা বা‌ড়ি‌য়ে ৭২ হাজার ৭৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬৯ হাজার ৬৩৪ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬০ হাজার ৮৮৬ টাকা। সনাতন পদ্ধতিতে স্বর্ণের দাম ৫০ হাজার ৫৬৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম পূ‌র্বের নির্ধারিত ৯৩৩ টাকাই বহাল রয়েছে।

বৃহস্পতিবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৬৯ হাজার ৮৬৭ টাকা, ২১ ক্যারেট ৬৬ হাজার ৭১৮ টাকা, ১৮ ক্যারেট ৫৭ হাজার ৯৭০ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হয়েছে ৪৭ হাজার ৯৭০ টাকায়। আগামীকাল থেকে ২২, ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার ভরিতে দুই হাজার ৯১৬ টাকা বাড়ছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading