হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়লো জুভেন্টাস

হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়লো জুভেন্টাস

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৪ জুলাই ২০২০ । আপডেট ১১:৫২

চ্যাম্পিয়ন হতেই ইতালিয়ান সিরি আ’র ম্যাচে মাঠে নেমেছিল জুভেন্টাস। কিন্তু শেষ পর্যন্ত লিগ টেবিলের তলানির দিকে থাকা দলের কাছে হারতে হলো ক্রিশ্চিয়ানো রোনালদো দলকে। উদিনেসের বিপক্ষে ২-১ গোলে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মাউরিসিও সারির শিষ্যদের।

বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রতিপক্ষের মাঠে দাপট দেখিয়েছে জুভিরাই। বার বার আক্রমণ চালিয়ে উদিনেসের রক্ষণভাগকে ব্যস্ত রাখে সফরকারীদের ফরোয়ার্ড লাইন।

যদিও প্রথম গোলটি আসে ম্যাচের ৪২তম মিনিটে। ডি-বক্সের সামনে থেকে দুর্দান্ত এক শটে তুরিনের দলটিকে এগিয়ে দেন নেদারল্যান্ডের সেন্ট্রাল ডিফেন্ডার ম্যাথিয়াস ডি লিট। বিরতির পর ফিরেই গোল শোধ করে উদিনেসে। ৫২ মিনিটের মাথায় গোল তুলে নেন মেসিডোনিয়ান ফরোয়ার্ড ইলিজা নেসত্রোভস্কি।

পুরো ম্যাচে কোনও পক্ষ গোল তুলতে পারছিল না। মনে হচ্ছিল পয়েন্ট ভাগাভাগি হয়েই শেষ হবে ম্যাচটি।

তবে একেবারে শেষে গোল পায় স্বাগতিক দল। অতিরিক্ত সময়ে (৯০+২) মিনিটে লম্বা দৌড়ে অসাধারণ এক গোল করেন আইভোরি কোস্টের মিডফিল্ডার সেকো ফোফানা।

ইতালিয়ান লিগে ৩৫ ম্যাচ পর জুভেন্টাসের সংগ্রহ ৮০ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচ খেলে ৩৯ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে উঠে এলো উদিনেসে। দ্বিতীয় স্থানে থাকা আতালান্টার পয়েন্ট ৭৪। ৭৩ পয়েন্টে তৃতীয় স্থানে রয়েছে ইন্টার মিলান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading