ঢাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত

ঢাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৪ জুলাই ২০২০ । আপডেট ১২:১৩

র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ঢাকার তুরাগ থানার দিয়াবাড়ি এলাকায় দুজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ইব্রাহিম খলিল (৪৫) ও ওমর ফারুক (৩৫)। তারা মাদক কারবারি বলে জানা গেছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, র‌্যাব-১ এর কর্মকর্তা সহকারী ‍পুলিশ সুপার মো. কামরুজ্জামান।

তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে দিয়াবাড়িতে র‌্যাব চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছিল। একটি মোটর সাইকেলকে থামার সঙ্কেত দিলে আরোহীরা না থেমে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় র‌্যাবও পাল্টা গুলি চালায়।”

গুলিবিদ্ধ দুজনকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে দুটি বিদেশি পিস্তল, নয় রাউন্ড গুলি, ৩ হাজার ৯০টি ইয়াবা এবং ১০ হাজার টাকা পাওয়ার কথাও জানিয়েছে র‌্যাব।

নিহত দুজনকে পুলিশ শনাক্ত করেছে জানিয়ে কামরুজ্জামান বলেন, ঢাকা ও গাজীপুরের বিভিন্ন থানায় খলিলের বিরুদ্ধে ১৫টি এবং ওমর ফারুকের বিরুদ্ধে ১৪টি মাদক মামলা রয়েছে। খলিলের বাড়ি নরসিংদী আর ফারুকের বাড়ি ভোলার চরফ্যাশনে। তারা রাজধানীর বিভিন্ন এলাকায় বসবাস করে মাদকের কারবার করে আসছিল বলেন কামরুজ্জামান। সূত্র – বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading