মধুপুরে কারেন্ট জাল বিক্রি ও মাছে ফরমালিন দেওয়ায় জরিমানা

মধুপুরে কারেন্ট জাল বিক্রি ও মাছে ফরমালিন দেওয়ায় জরিমানা

মো: আ: হামিদ । উত্তরদক্ষিণ
মধুপুর (টাঙ্গাইল); শুক্রবার, ২৪ জুলাই ২০২০ । আপডেট ১২:৫৫

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে টাঙ্গাইলের মধুপুর উপজেলার মধুপুর দৈনিক বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম. এ. করিম।

এদিন মোবাইল কোর্টের মাধ্যমে মাছ বাজারে পিরানহা মাছ বিক্রি ও মাছে ফরমালিন দেওয়ার অপরাধে দুই মাছ বিক্রেতাকে দুই হাজার টাকা জরিমানা করা হয় ।

অপর এক অভিযানে অবৈধ কারেন্ট জাল বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে ১০ হাজর টাকা জরিমানা এবং তাদের কাছ থেকে উদ্ধারকৃত ২ কেজি ৭০০ গ্রাম কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধংস করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নের লক্ষ্যে মধুপুর উপজেলার মধুপুর মাছ বাজারে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading