করোনায় আক্রান্ত অভিনেত্রী পপি, সবার দেয়া চেয়েছেন

করোনায় আক্রান্ত অভিনেত্রী পপি, সবার দেয়া চেয়েছেন
সাদিকা পারভিন পপি

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৪ জুলাই ২০২০ । আপডেট ২১:‌৫০

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। উপসর্গ নিয়ে বেশ কয়েকদিন ভোগার পর ৩ দিন আগে নমুনা পরীক্ষা করান। সেখানে ফল কভিড-১৯ ‘পজিটিভ’ এসেছে বলে শুক্রবার (২৪ জুলাই) গণমাধ্যমকে নিজেই জানিয়েছেন এই নায়িকা।

বর্তমানে পপি খুলনার খালিশপুরে তার নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। সেখানেই তার চিকিৎসা চলছে। শুক্রবার বিকালে মুঠোফোনে পপির ছোট ভাই গণমাধ্যমকে বলেন, ‘জ্বর, গলাব্যথা, কাশির সঙ্গে কিছুটা শ্বাসকষ্ট রয়েছে আপুর।’

অভিনেত্রী সাদিকা পারভীন পপি। ফাইল ছবি

প্রায় পাঁচ মাস আগে রাজধানী থেকে পপি নিজ এলাকা খুলনায় যান। এরপরই দেশে করোনা মহামারি শুরু হয়। তখন তিনি গণমাধ্যমকে বলেছিলেন, পরিস্থিতি স্বাভাবিক না হলে ঢাকায় ফিরবেন না। সেখানেই নিরাপদে থাকতে চান। এরমধ্যে নিজের সামর্থ্যের মধ্যে কয়েক দফায় খালিশপুর ও পার্শ্ববর্তী এলাকায় অসচ্ছল মানুষদের ত্রাণ বিতরণ করেন দর্শকপ্রিয় অভিনেত্রী পপি।

আক্রান্ত হওয়ার পর দেশবাসীর কাছে দোয়া চেয়ে পপি গণমাধ্যমকে বলেন, ‘বর্তমানে আমি বাসাতে আইসোলেশনে আছি। পরিবারের সদস্যদের থেকে আলাদা থাকছি।’ তথ্য সহায়তা বাংলাট্রিবিউন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading