বৃষ্টির পূর্বাভাস নেই, বাড়তে পারে ঢাকার তাপমাত্রা

বৃষ্টির পূর্বাভাস নেই, বাড়তে পারে ঢাকার তাপমাত্রা

উত্তরদক্ষিণ । শনিবার, ২৫ জুলাই ২০২০ । আপডেট ০৯:‌৫০

গত কয়েকদিনের তুলনায় সারা দেশেই বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে । তবে। শনিবার (২৫ জুলাই) দুপুর পর্যন্ত ঢাকায় বৃষ্টির পূর্বাভাস নেই। এই সময়ে ঢাকার তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

অন্যদিকে, দুপুর পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading