রিজেন্ট হাসপাতালের এমডি ১০ দিনের রিমান্ডে

রিজেন্ট হাসপাতালের এমডি ১০ দিনের রিমান্ডে

উত্তরদক্ষিণ । শনিবার, ২৫ জুলাই ২০২০ । আপডেট ১৯:৫৫

রিজেন্ট হাসপাতালের উত্তরা শাখার ম্যানেজিং ডিরেক্টর (এমডি) মিজানুর রহমানের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মেট্রোরেল প্রকল্পের কাজে জড়িত ৭৬ শ্রমিকের ভুয়া করোনা রিপোর্ট দেয়ার অভিযোগে করা মামলায় তাকে এ রিমান্ডে নেয়া হয়।

শনিবার (২৫ জুলাই) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক ইয়াদুর রহমান। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম তা মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার রাতে গোপালগঞ্জের এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

মেট্রোরেল প্রকল্পে কর্মরত ৭৬ কর্মীকে ভুয়া করোনা রিপোর্ট দেয়ার অভিযোগে ২০ জুলাই রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করা হয়। মেট্রোরেলের একটি সাব-কন্ট্রাক্টর প্রতিষ্ঠানের রেজাউল করীম বাদী হয়ে ওই মামলাটি করেন। মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ করিম ও এমডি মিজানসহ হাসপাতালের কয়েকজনকে আসামি করা হয়।

রিজেন্ট হাসপাতালের এমডি গ্রেপ্তার

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading