গুলিস্তানে বোমাসদৃশ্য বস্তু: এলাকাজুড়ে আতঙ্ক

গুলিস্তানে বোমাসদৃশ্য বস্তু: এলাকাজুড়ে আতঙ্ক

উত্তরদক্ষিণ । রবিবার, ২৬ জুলাই ২০২০ । আপডেট ০৮:৫০

রাজধানীর গুলিস্তান বঙ্গবন্ধু স্কয়ারে বোমাসদৃশ্য বস্তু পাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল পুরো এলাকায়। শনিবার (২৫ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, রাত পৌনে নয়টার দিকে প্রথম বোমাসদৃশ্য বস্তু দেখে পুরো জায়গাটি ঘিরে রাখা হয়। পরে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে ‘ভেতরে বালি ঢুকিয়ে তার পেঁচিয়ে রাখা অবস্থায় পানির বোতল’ উদ্ধার করে। পরীক্ষা-নিরীক্ষা করার পর এটি বালু ভর্তি বোতল বলে নিশ্চিত করেন তারা।

আতঙ্ক ছড়ানোর জন্য কেউ এ কাজ করেছে বলে মনে করছেন পুলিশের সংশ্লিষ্টরা।

এ নিয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, পুলিশ বক্সের কাছে বোমাসদৃশ্য বস্তুটি পাওয়া গিয়েছিল। এর আগেও এখানে বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তাই আতঙ্ক ছড়িয়েছিল। আর এই আতঙ্ক ছড়ানোর জন্যই হয়তো এ কাজ করা হয়েছে। কে বা কারা এই কাজ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান আবু বক্কর সিদ্দিক।

ওসি জানান, পানির বোতলটা স্কচ-টেপ পেঁচানো ছিল। বোতলটা কেটে গ্রেনেড আকৃতির বানিয়েছিল। ওপরে পেঁচানো ছিল কালো স্কচ-টেপ। বোম্ব ডিসপোজাল টিম ভেতরে বালু আর তার পেয়েছে। সূত্র – বাংলা ট্রিবিউন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading