নওগাঁর এমপি ইসরাফিল আলম লাইফ সাপোর্টে

নওগাঁর এমপি ইসরাফিল আলম লাইফ সাপোর্টে

উত্তরদক্ষিণ । রবিবার, ২৬ জুলাই ২০২০ । আপডেট ০৮:৩০

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।

রাজধানীর স্কয়ার হাসপাতালে গত তিন দিন ধরে চিকিৎসাধীন আছেন তিনি। সেখানে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। তবে অবস্থার অবনতি হওয়ায় শনিবার (২৫ জুলাই) বিকেলে ইসরাফিল আলমকে লাইফ সাপোর্টে নেয়া হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার স্ত্রী সুলতানা পারভীন বিউটি।

সুলতানা পারভীন বলেন, বেশকিছু দিন ধরে শারীরিকভাবে অসুস্থতা বোধ করছিলেন সংসদ সদস্য ইস্রাফিল আলম। তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরে করোনা নেগেটিভ রিপোর্ট আসে তার। তবে শারীরিক অসুস্থতা বাড়ায় গত ৬ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত চিকিৎসার জন্য তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসা শেষ কিছুটা সুস্থ হয়ে গত ১২ তারিখে বাসায় নিয়ে আসা হয়। বাসায় আনার পরে ১৭ জুলাই তার কাশির সঙ্গে রক্ত আসে। ওইদিনে আমরা তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করাই। চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল ২৪ জুলাই রাত ১১ টায় হাসপাতাল কর্তৃপক্ষ জানায় উনার শ্বাসকষ্ট হচ্ছে ভেন্টিলেশনে রাখতে হবে। গতকাল থেকে উনি ভেল্টিনেশনে আছেন।

বর্তমানে এমপি ইসরাফিল আলমের অবস্থা সংকটাপন্ন। তার সুস্থতার জন্য নওগাঁর সংসদীয় আসনের মানুষসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সুলতানা পারভীন।

প্রসঙ্গত, নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাফিল আলম ২০০৮ সাল থেকে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading