বগি লাইনচ্যুত: উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

বগি লাইনচ্যুত: উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

উত্তরদক্ষিণ । রবিবার, ২৬ জুলাই ২০২০ । আপডেট ০৯:১৫

কুড়িগ্রামগামী একটি ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-উত্তরবঙ্গ রুটে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শনিবার (২৫ জুলাই) রাত ১১টা ১৫ মিনিটের দিকে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব রেলস্টেশন এলাকায় বগি লাইনচ্যুত হওয়ার এ ঘটনা ঘটে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, ঘারিন্দা রেলস্টেশনের মাস্টার সোহেল খান।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর পূর্ব রেলস্টেশন স্টপেজ শেষে সেতুর ওপরে ওঠার আগে ইঞ্জিনসহ চারটি বগি নিয়ে লাইনচ্যুত হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি, তবে বর্তমানে যোগাযোগ বন্ধ রয়েছে। সূত্র – বাংলা ট্রিবিউন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading