ঝিনাইদহে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

ঝিনাইদহে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

খাইরুল ইসলাম নিরব । উত্তরদক্ষিণ
ঝিনাইদহ; রবিবার, ২৬ জুলাই ২০২০ । আপডেট ১০:১০

‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলা যুবলীগের উদ্যোগে দোগাছি ইউনিয়নের পুটিয়া মাধ্যমিক বিদ্যালয় ও কলামনখালী কেপিএইচ মাধ্যমিক বিদ্যালয় এবং বিসমিল্লাহ গুচ্ছ গ্রামের বাসিন্দাদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন ও বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দীকি সমির পক্ষে বৃক্ষরোপন ও বিতরণ করেন সদর উপজেলা যুবলীগের আহবায়ক শাহ্ মোঃ ইব্রাহীম খলিল রাজা।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন, কেপিএইচ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফয়েজ উল্লাহ ফয়েজ, স্কুলের প্রধান শিক্ষক অরবিন্দ কুমার বিশ্বাস, শিক্ষক ফিরোজ শাহী, সাবেক ইউপি সদস্য গোলাম কিবরিয়া কাজল, যুবলীগ নেতা ইকতিয়ার উদ্দিন, মিজানুর রহমান, রবিউল ইসলাম রনি, মাহাদি হাসান নাজমুল, হামিদুল ইসলাম, সুমন হোসেন, রাশেদুল ইসলাম, জসিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পর্যায়ক্রমে সদর উপজেলার ১৭টি ইউনিয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কয়েক হাজার গাছের চারা রোপন করা হবে বলে জানান নেতৃবৃন্দ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading