৯ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক

৯ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক

উত্তরদক্ষিণ । রবিবার, ২৬ জুলাই ২০২০। আপডেট ১৩:৩৫

প্রায় ৯ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

এর আগে শনিবার (২৫ জুলাই) রাত ১১টা ১৫ মিনিটের দিকে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব রেলস্টেশন এলাকায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর পূর্ব রেলস্টেশন স্টপেজ শেষে সেতুর ওপরে ওঠার আগে ইঞ্জিনসহ চারটি বগি নিয়ে লাইনচ্যুত হয়। এ ঘটনায় কেউ হতাহত না হলেও বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ। দুর্ভোগে পড়েন ট্রেনটিতে থাকা যাত্রীরা

পরে রবিবার (২৬ জুলাই) সকালে ঢাকা থেকে উদ্ধারকারী দল গিয়ে বগিগুলো উদ্ধার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ের স্টেশন মাস্টার মনির আহমেদ গণমাধ্যমকে বলেন, ঢাকা থেকে টিম গিয়ে ৯ ঘণ্টা পর সকাল ৮টার দিকে কুড়িগ্রাম এক্সপ্রেসের বগিগুলো লাইনে তোলে। এরপর সকাল ৯টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading