করোনায় ক্ষতিগ্রস্থদের প্রণোদনা বিতরণে অগ্রণী ব্যাংক-এর বিশেষ সভা অনুষ্ঠিত

করোনায় ক্ষতিগ্রস্থদের প্রণোদনা বিতরণে অগ্রণী ব্যাংক-এর বিশেষ সভা অনুষ্ঠিত

উত্তরদক্ষিণ । রবিবার, ২৬ জুলাই ২০২০। আপডেট ১৪:৩৬

কোভিড-১৯ এর প্রদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্থদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত আর্থিক প্রণোদনা বিতরণে অগ্রণী ব্যাংক লিমিটেড ঢাকা সার্কেল-২ এর অঞ্চল প্রধানদের সাথে ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শামস-উল ইসলাম এর বিশেষ সভা (ভার্চুয়াল) অনুষ্ঠিত হয়েছে।

আর্থিক প্রণোদনা প্যাকেজ সুবিধা সঠিকভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যে অগ্রণী ব্যাংক লিমিটেড-এর পক্ষ থেকে শনিবার (২৫ জুলাই) এই সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহম্মদ শামস-উল ইসলাম। সভায় সভাপতি ও কোঅর্ডিনেশনের দায়িত্ব পালন করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনিসুর রহমান। সভায় আরো উপস্থিত ছিলেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম, নিজাম উদ্দিন আহমেদ চৌঃ এবং ঢাকা সার্কেল-২ এর মহাব্যবস্থাপক শেখর চন্দ্র বিশ্বাস, সার্কেল উপ-মহাব্যবস্থাপক রুহিয়া আক্তার, ৫ জন অঞ্চল প্রধান এবং ৭৭ জন শাখা ব্যবস্থাপক।

প্রণোদনা প্যাকেজ দ্রুত বাস্তবায়ন বিষয়ে সভায় উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনিসুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, নিজাম উদ্দিন আহমেদ চৌঃ, মহাব্যাবস্থাপক মোঃ মনোয়ার হোসেন, এফসিএ (সি এফ ও এবং হেড অফ আই সি সি), মহাব্যবস্থাপক শেখর চন্দ্র বিশ্বাস নিজ নিজ বক্তব্য তুলে ধরেন।

এসময় অঞ্চল প্রধান এবং শাখা প্রধানদেরকে প্রধানমন্ত্রী ঘোষিত ক্ষতিগ্রস্থদের প্রণোদনা প্যাকেজ দ্রুততম সময়ের মধ্যে সঠিক ভাবে বিতরণের জন্য দিক নির্দেশনা প্রদান করেন ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শামস-উল ইসলাম সার্কেল মহাব্যবস্থাপক। বিশেষ করে এস এম ই খাতে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়িরা যাতে সঠিক ভাবে প্রনোদনা গ্রহন করতে পারে সে বিষয় খেয়াল রাখার জন্য বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading